সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ
মানববন্ধন
এখন জনপদে
0

সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং বাঁধ ভাঙ্গনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ‘হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাওর বাঁচা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার। হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।‎​

আরও পড়ুন:

‎​এ সময় বক্তারা জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে যারা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

‎এদিকে, মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে আন্দোলনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

এফএস