বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে চলছে বাংলা বর্ষবরণ

রাজশাহী
বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা
এখন জনপদে
0

তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে উড়ায়ে দিতে, পুরনো বছরের আবর্জনা দূর করতে আজ এসেছে বাঙালির প্রাণের উৎসব-পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৭টায় শোভাযাত্রাটি কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় ঘুরে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী, রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রশাসক সহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুন:

এরপর শিশু একাডেমিতে দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মেলাতে গম্ভীরা, আলকাপসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় প্রশাসকবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ১০ টা চারুকলা অনুষদের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের হবে৷ এর পরে চারুকলা অনুষদ ও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

এএইচ