যশোরে বাংলা বর্ষবরণে নানা আয়োজন

যশোরে বাংলা নববর্ষ বরণ
এখন জনপদে
0

যশোরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে। নতুন বছরের নতুন প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে নানা সাজে নেমে আসে মানুষ। নারী-পুরুষ-শিশু-কিশোর-যুবাদের বর্ণময় উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে রাজপথ। শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক সংগঠনগুলোর বর্ষবরণ অনুষ্ঠানগুলোতে ছিলো উৎসবপ্রিয় মানুষের ভিড়।

সকাল ৬টা ৩১ মিনিটে উদীচী যশোরে পৌর পার্কে আয়োজন করে বৈশাখী অনুষ্ঠান। এছাড়া শহরের টাউন হল ও নবকিশলায় মাঠে সুরধনী, পুনশ্চসহ বেশ কয়েকটি সংগঠন একসঙ্গে অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন:

নববর্ষের সকালে ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণকালে আবহমান বাংলার রূপ-রস-গন্ধে উন্মাতাল হয়ে ওঠে পরিবেশ। এ বছর নববর্ষের প্রথম প্রহরে যশোরের ৩০টি সংগঠন শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানমালার আয়োজন করে।

এএইচ