সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ এক ডাকাত আটক

সাতক্ষীরা
আটককৃত ব্যক্তি ও জব্দ হওয়া অস্ত্র
এখন জনপদে
0

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে জিম্মি থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এবং অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবনের আওতায় এসব অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরতে গেলে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দুই জেলেকে অপহরণ করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা অভিযান চালিয়ে মূর্তি খাল সংলগ্ন এলাকা থেকে একটি নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে এ সময় ডাকাতরা বনের ভেতরে পালিয়ে যায়।

আরও পড়ুন:

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানাধীন হোগলডরা খাল এলাকায় দয়াল বাহিনীর অবস্থান শনাক্ত করে ১৭ এপ্রিল সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজসহ দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন; তরিকুল (৩৫)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তি, উদ্ধার হওয়া দুই জেলে এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফএস