সুন্দরবন
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে সাগরে নি‌খোঁজ ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরব‌নের দুবলার চ‌রের টানার মাথা খালের চর থে‌কে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ড। পরে পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সুন্দরবনে পর্যটকবাহী বোট চরে আটকে যাওয়ার পর পর্যটক নিখোঁজ

সুন্দরবনে পর্যটকবাহী বোট চরে আটকে যাওয়ার পর পর্যটক নিখোঁজ

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটকবাহী বোট চরে আটকে যাওয়ার পর রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিম পাড়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সুন্দরবনে জলদস্যু আতঙ্ক, যৌথ অভিযানের দাবিতে বনজীবীদের অবস্থান

সুন্দরবনে জলদস্যু আতঙ্ক, যৌথ অভিযানের দাবিতে বনজীবীদের অবস্থান

সুন্দরবনে জলদস্যুতা, জেলে-বাওয়ালি অপহরণ, মুক্তিপণ আদায় ও বন্যপ্রাণী হত্যার প্রতিবাদে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির তৃতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বনজীবীরা। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স

আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের জলজ ভাণ্ডারে যুক্ত হলো এক নতুন ও ঐতিহাসিক মাইলফলক। সুন্দরবনের পানিতে নতুন করে পাওয়া ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স আন্তর্জাতিক জিন ব্যাংকের ডেটাবেজে যুক্ত হতে যাচ্ছে। যা বাংলাদেশের জীববৈচিত্র্য গবেষণায় এক অনন্য উদ্ভাবন ও নতুন দিগন্তের উন্মোচন করবে।

কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভা এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে জলদস্যুতা ও বনজীবীদের অপহরণ-মুক্তিপণ আদায়ের ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।

পর্যটকদের জন্য আজ খুললো সুন্দরবন, ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ১২টি তথ্য

পর্যটকদের জন্য আজ খুললো সুন্দরবন, ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ১২টি তথ্য

দীর্ঘ তিন মাস প্রজনন ও বন সংরক্ষণের জন্য বন্ধ থাকার পর আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) থেকে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন (Sundarban Open for Tourists 2026)। ম্যানগ্রোভ বনটির সৌন্দর্য উপভোগ করতে হাজারো ভ্রমণপিপাসু সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে সুন্দরবন ভ্রমণের জন্য সঠিক পূর্বপ্রস্তুতি ও নিয়মকানুন জানা অত্যন্ত জরুরি। নিচে সুন্দরবন ভ্রমণের ১২টি আবশ্যকীয় গাইডলাইন তুলে ধরা হলো:

তিন মাস পর খুলছে সুন্দরবন; ব্যস্ততা ফিরেছে উপকূলের জনপদে

তিন মাস পর খুলছে সুন্দরবন; ব্যস্ততা ফিরেছে উপকূলের জনপদে

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে আবারও জেলে-বাওয়ালি ও পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। দীর্ঘ বিরতির পর নতুন মৌসুম ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বননির্ভর জনপদে ফিরেছে কর্মব্যস্ততা। নদীর ঘাটে চলছে নৌকা মেরামত, জাল সেলাই, ইঞ্জিন পরীক্ষা ও আলকাতরা দেয়ার কাজ। পর্যটকবাহী নৌযানগুলোও প্রস্তুত করা হচ্ছে নতুন মৌসুমের জন্য।

যুক্তরাজ্যের সহায়তা কমায় দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

যুক্তরাজ্যের সহায়তা কমায় দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বাজেট কমানোর প্রভাবে বাংলাদেশে অর্থায়ন করা একটি জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই বন্ধ হতে যাচ্ছে। এতে সুন্দরবনসংলগ্ন ঝুঁকিপূর্ণ হাজারো মানুষ সহায়তা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্পের আওতায় নেয়া বিভিন্ন উদ্যোগও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাঘের সংখ্যা বাড়ছে, কিন্তু নতুন হুমকিতে সুন্দরবনের ‘রাজা’

বাঘের সংখ্যা বাড়ছে, কিন্তু নতুন হুমকিতে সুন্দরবনের ‘রাজা’

বিশ্ব বাঘ দিবস

বিশ্ব বাঘ দিবসে বাংলাদেশের জন্য স্বস্তির খবর হলো; সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপে বাংলাদেশ অংশের সুন্দরবনে ১২৫টি পূর্ণবয়স্ক বাঘ ও ১৯টি শাবকের উপস্থিতি নিশ্চিত হয়েছে। গত এক দশকে এটি বাঘ সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি।

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো আহত বাঘিনী

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো আহত বাঘিনী

শিকারির ফাঁদে গুরুতর আহত হওয়ার ছয় মাস পর সুন্দরবনে ছেড়ে দেয়া হল ১০-১১ বছর বয়সী একটি রয়েল বেঙ্গল বাঘিনীকে। খুলনায় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর আজ (রোববার, ১২ জুলাই) দুপুরে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে তাকে অবমুক্ত করে বন বিভাগ।

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতি চেষ্টার অভিযোগ

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতি চেষ্টার অভিযোগ

সুন্দরবনের অভ্যন্তরে এমভি আব্দুল হাকিম-১ নামের একটি কার্গো জাহাজে বনদস্যুদের বিরুদ্ধে হামলা ও গুলি নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি আরও চারটি জাহাজে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল (শনিবার, ৭ জুন) রাতে সুন্দরবনের শিবসা নদী পার হয়ে শিংয়েরনালা নামক স্থানে এ ঘটনা ঘটে।