করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

নিখোঁজ শিশুদের উদ্ধার করা হচ্ছে
এখন জনপদে
0

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) বিকেলে উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের বালাপাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের বালাপাড়া এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) এবং একই এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজু ও লাম্মিম। দীর্ঘ সময় পরেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে গিয়ে নদীর পাড়ে কাপড় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন:

পরে তারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৩টায় রাজুকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এরমধ্যে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারা বিকেল ৪টায় লাম্মিমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএস