আজ (সোমবার, ৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মিনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে রহনপুর থেকে বাড়ি ফিরছিলেন জালাল উদ্দিন। পথে মিনি বাজার এলাকায় পৌঁছালে একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’





