টাঙ্গাইলে সাড়ে তিন লাখের বেশি শিশু হাম-রুবেলার টিকা পাবে

টাঙ্গাইল
টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে আয়োজিত সংবাদে সম্মেলন
স্বাস্থ্য
এখন জনপদে
0

টাঙ্গাইলের ৩৯০টি কেন্দ্রে তিন লাখ ৮৭ হাজার ৩৬৯ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। আজ (সোমবার, ১৯০ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন হাজার ১২০টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান। শহরের আকুর টাকুর পাড়া সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত সভায় তিনি জানান, এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। জেলার ১২২টি ইউনিয়নের ৫৯১ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী টিকা দিবে।

প্রতি কেন্দ্রে দুই করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। টিকার কোনো ঘাটতি নাই বলে জানান সিভিল সার্জন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, এসআইএম ডা. মুশফিকুর রহমান, কো-অর্ডিনেটর আবু জাফর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এএইচ