আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে দাখিল ৫ হাজার ৩২৯, কারিগরি ৪ হাজার ৭৪৬ এবং জেনারেল শাখায় ২৬ হাজার ৪৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সকাল থেকে কেন্দ্রগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে। পরীক্ষায় নকল মুক্ত করতে এবারের জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ।





