জানা যায়, গতকাল (সোমবার, ২০ এপ্রিল) রাজশাহী বাস মালিক সমিতির বাস শ্রমিকদের সঙ্গে নাটোর বাস মালিক সমিতির শ্রমিকদের সামান্য একটু বিরোধ হয়। পরে ঘটনাটি মীমাংসা হয়। এরপর মঙ্গলবার সকালে নাটোরের বাস মালিকদের গাড়িগুলোর চলাচল রাজশাহী মালিক সমিতি বন্ধ করে দেয়।
আরও পড়ুন:
এ ঘটনায় নাটোরের বাস মালিক সমিতিও রাজশাহীর বাস মালিকের বাস বন্ধ করে দেয়। তবে অন্য সব মালিকের বাস সারা দেশেই চলাচল করছে। এদিকে এই ঘটনার জেরে দুপুরের পর থেকে ঢাকাগামী ভিআইপি বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকে নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা চলছে বলে জানান উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব।





