মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ে পল্লী বিদ্যুতের লাইন-সরঞ্জামের ব্যাপক ক্ষতি

মৌলভীবাজার
মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি
এখন জনপদে
1

গত দুই দিনে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক লাইন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিতরণ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙে পড়ে নষ্ট হয়েছে ট্রান্সফরমারসহ মূল্যবান সরঞ্জামের।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য তুলে ধরেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মৌলভীবাজারের সিনিয়র জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস।

তিনি বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত মৌলভীবাজার পবিসের আওতাধীন শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, বড়লেখা, জুরি, কুলাউড়া ও রাজনগর উপজেলায় কালবৈশাখী ঝড় অতিবাহিত হওয়ায় বিতরণ লাইনের ওপর গাছপালা, বাঁশ পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

আরও পড়ুন:

তার দেয়া তথ্যানুযায়ী ক্ষতিগুলো হলো— ১৯টি পোল ভেঙে ক্ষতি ৭ লাখ ৬০ হাজার টাকা; ২৩টি পোল হেলে পড়ে ক্ষতি ১ লাখ টাকা; তার ছিঁড়ে ২২৫টি স্পটে (HT/LT) আর্থিক ক্ষতির পরিমাণ ১ লাখ ২৫ হাজার টাকা, ১৫টি ক্রস-আর্ম নষ্ট হয়ে ক্ষতি ৭৫ হাজার টাকা; ৩০টি ইনসুলেটর ক্র্যাক নষ্টে আর্থিক ক্ষতি ৩০ হাজার টাকা; ৫১টি জাম্পারিং আউট নষ্টে ক্ষতির পরিমাণ ২৯ হাজার টাকা; ৫৬টি মিটার ভেঙে ক্ষতি ৬৭ হাজার ২০০ টাকা; ৪২১টি স্পটে গাছ, বাঁশ হেলে লাইনে পড়ে ক্ষতি ৮০ হাজার টাকা; ২৭টি ট্রান্সফরমার নষ্টে ক্ষতি ১ লাখ ৭০ হাজার টাকা। দুই দিনের ঝড়ে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ২৯ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।

সিনিয়র জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘যেভাবে ঝড় হচ্ছে, এতে প্রতিদিনের ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’ এছাড়া এ লাইনগুলো মেরামত করতে অনেক সময়েরও প্রয়োজন হবে বলে মনে করেন তিনি।

এসএইচ