আজ (রোববার, ২১ নভেম্বর) সকালে সেগুনবাগিচা মৎস্য অধিদপ্তর সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
এসময় দেশের মৎস্য চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন উল্লেখ করে তিনি বলেন, ‘চাহিদা অনুপাতে দেশের মৎস্য উৎপাদন ৫১ লাখ মেট্রিক টন যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশ ও রপ্তানি করা হচ্ছে। সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন আরো সমৃদ্ধ হবে।’
বাংলাদেশে টেকসই মৎস্যখাতকে এগিয়ে নেয়া, মৎস্যজীবীদের ক্ষমতায়ণ করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রসার ঘটানো এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মৎস্য দিবস ২০২৬।





