একের পর এক ম্যাচে একাদশ ফাঁস। ম্যাচের আগে ড্রেসিংরুমে কী হচ্ছে. তা কেবল গণমাধ্যম না, সরাসরি চলে যাচ্ছে সাধারণের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমই ছিল বাংলাদেশকে চিনে নেয়ার উপযুক্ত মঞ্চ!
কখন কে খেলবেন, কাকে কোথায় খেলানো হবে. পুরোটাই থাকতে পারতো কোচের নোটবুক আর টিম ম্যানেজমেন্টের ভেতর। কিন্তু, ড্রেসিংরুম আর টিম হোটেলের দেয়াল যেন একেবারেই অদৃশ্য। কান পাতলেই কিংবা সামাজিক মাধ্যমে একটু চোখ রাখলেই পাওয়া যায় গোপনীয় সব তথ্য।
পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পরও তথ্য ফাঁসের অভিযোগ তুলেছিলেন কোচ থমাস ডুলি। এমনকি আগের দিনের অনুশীলনের ফুটেজও প্রতিপক্ষের হাতে চলে যায় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
কিন্তু, সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মুক্ত এই যুগে এসব তথ্য সামনে আসা ঠিক কতটা উপযুক্ত? সাফজয়ী সাবেক মিডফিল্ডার আরমান মিয়ার ভাষ্য, দলের তথ্য কখনোই প্রকাশ্যে আসা উচিত নয়।
তিনি বলেন, ‘না, অবশ্যই এটা ভালো সাইট না, কেন অপোনেন্ট জেনে যাবে এবং আপনার ১০-১২ ঘণ্টা আগে তো আসলে আমরা কখনোই দেখিনি যে আপনি টিম ডিক্লেয়ার করা। এখন আসলে এটা আমার কাছে মনে হয় না যে এটা আপনার করাটা ঠিক। কেন, আপনি টিম ডিক্লেয়ার করবে— আপনি ডিক্লেয়ার করবে, আপনার টিম ম্যানেজমেন্টের মধ্যে আপনি থাকবে যাতে বাইরে প্রকাশ না হয় যে আমি কোন বেস্ট ইলেভেন খেলাব।’
অবশ্য এসবের পেছনে কারা কলকাঠি নাড়ছেন সেটা নিয়েও আছে প্রশ্ন। খেলোয়াড় নাকি কর্মকর্তাদের কেউ? কাউকেই সন্দেহের বাইরে ফেলা যাচ্ছে না সহসাই। এমনকি অভিযুক্তের খাতায় নাম চলে আসতে পারে খোদ কোচ থমাস ডুলিরই।





