কক্সবাজার সদরে বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিহত ব্যক্তি
এখন জনপদে
0

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ব্রিজ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের তথ্যানুযায়ী, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই মারা যান।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী তানজিদ জানান, তিনি ঘটনাস্থলে এসে একজন ব্যক্তিকে বজ্রপাতে নিহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, লবণের মাঠ থেকে ব্রিজে আসার সময়ই ওই ব্যক্তি বজ্রাঘাতে নিহত হন।

আরও পড়ুন:

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। তবে এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএইচ