
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে বজ্রপাতে মিরন দাস পাইনকা নামের এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে বজ্রপাতে যুবকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম সরদার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় শামসুল নামের আরও একজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোণার হাওরে বজ্রপাতে খামারি নিহত
নেত্রকোণার খালিয়াজুরী হাওরে হাঁস আনতে গিয়ে শফিকুল মিয়া (২৬) নামের একজন খামারি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

হাজারীবাগে বজ্রপাতে প্রাণ গেলো তরুণের, শিশু আহত
রাজধানীর হাজারীবাগে বৃষ্টির সময় ছাদে ভিজতে গিয়ে বজ্রপাতে এক জুতা ও ব্যাগ কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফিট এলাকার ৬২/৪ বউবাজারের একটি চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, ২ জেলে নিহত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুড়াগৌরঙ্গ নদীতে মাছ শিকাররত অবস্থায় বজ্রপাতে দুই জেলে মৃত্যু এবং আহত হয়েছে আরো তিন জেলে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলা অবস্থায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলমা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় হাওরে বজ্রপাতে ১ জেলের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ (বুধবার ,২৬ আগস্ট) ভোরে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় হাওরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
নেত্রকোণার আটপাড়া হাওরে গরুর জন্য কচুরিপানা কাটতে গিয়ে বজ্রপাতে নাইম মিয়া (১৬) নামের কিশোরের মৃত্যু হয়েছে।আজ (শুক্রবার, ২১ আগস্ট) দুপুরে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর হাওরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

শ্যামনগরে পানিতে ডুবে কৃষক ও বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক পানিতে ডুবে এবং এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছেন।

দাবানল আর বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের সহায়তার দাবি
চলতি গ্রীষ্মে একই সঙ্গে দাবানল আর বন্যার মতো দুর্যোগের সঙ্গে লড়ছে যুক্তরাষ্ট্র। ৩ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের বেশ কিছু অঞ্চল, প্রাণ গেছে ২ জনের। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের কাছে ফেডারেল সহায়তা চেয়েছেন রাজ্যের গভর্নর। এদিকে, একটানা বজ্রপাতের পর দাবানলের আগুনে পুড়ছে পশ্চিম প্যাসিফিক অঞ্চল। এছাড়াও অন্তত ১৫ অঙ্গরাজ্যে সক্রিয় আছে ৬৮টি বড় ধরনের দাবানল।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন।