আজ (সোমবার, ২২ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ১২টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৪১২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯টি বাস, ১৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি, ২০৬টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





