আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে ইমো রোটো ফ্লাক্সি ব্যাগ কারখানার ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি কারখানা।
আরও পড়ুন:
দুই কারখানাতে ছিলো মানব দেহের জন্য ক্ষতিকর পদার্থ। ছিলো না প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা। আবাসিক এলাকায় এ ধরনের কারখানার কিভাবে স্থাপন হলো তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরপন করা না গেলেও কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি মালিক পক্ষের।





