বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি—সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।’

আজ (শনিবার, ৩ অক্টোবর) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ইকন্থন’ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এসময় মন্ত্রী বিশ্ব অর্থনীতি নিয়ে বলেন, ‘বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার প্রভাব পড়ছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ সৃষ্টি করছে, কমেছে রাজস্ব আদায়ও। এ অবস্থায় সরকারের অগ্রাধিকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।

‘পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিতে গতি ফেরাতে চায় বর্তমান সরকার। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা, বেসরকারি বিনিয়োগের পরিবেশ তৈরি এবং মানুষের জন্য সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।’

জেআর