নানা কর্মসূচি মধ্য দিয়ে রাজবাড়ীতে মে দিবস পালিত

Jobaiar Rahman
রাজবাড়ী
রাজবাড়ীতে মে দিবসের র‌্যালি
এখন জনপদে
2

মহান মে দিবস উপলক্ষে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালন করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে।

আজ (শুক্রবার, ১ মে) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আফরোজা পারভীন।

আরও পড়ুন

সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন ও প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কর্মসূচি পালন করে। এদিকে, হোটেল শ্রমিকরা তাদের দাবি আদায়ের অংশ হিসেবে হোটেল বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে কিছু স্থানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিবেশ শান্ত হয়

জেআর