উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, মো. গোলাম ফেরদৌস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এছাড়া জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
আরও পড়ুন:
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে শতাধিক কিশোর-কিশোরী অংশ নিচ্ছে। একাধিক জনপ্রিয় ইভেন্টে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।
দেশব্যাপী একযোগে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়েও গ্রুপপর্যায়ের খেলা শুরু হয়েছে। আয়োজকরা জানান, আগামী ৯ মে ফাইনাল খেলার মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।





