পুলিশ সূত্রে জানা গেছে, শান বরিশাল কালেক্টর স্কুলের শিক্ষার্থী। গত ২ মে রাতে বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়া হয়।
আরও পড়ুন:
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার এখন টেলিভিশনকে জানান, উদ্ধার করার পর শানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খুব শিগগিরই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’





