নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ধরনের কোনো পদক্ষেপের কথা চিন্তা করার সময় ‘এখনো আসেনি’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দুই দেশের মধ্যে সমঝোতার খসড়া নিয়ে আলোচনার খবর চাউর হলেও ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, শীর্ষ পর্যায়ের বৈঠক বা সরাসরি কূটনৈতিক দরকষাকষির জন্য ওয়াশিংটন এখনই প্রস্তুত নয়।





