স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এসময় অসাবধানতাবশত হয়তো তিনি নীচে পড়ে যান এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।





