টেকনাফে বিদেশি রাইফেল, তাজা গোলা ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

উদ্ধারকৃত রাইফেল, গোলা ও ইয়াবা
এখন জনপদে
0

কক্সবাজারের টেকনাফে বিদেশি রাইফেল, ম্যাগজিন, তাজা গোলা ও বিপুল ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (সোমবার, ১১ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গোলা এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মাদককারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ