মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় মাউন্ট এডোরা হাসপাতালে।’
এ ঘটনায় কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় মন্ত্রীর পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিকেলে মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধিদল।
সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হবে। একইসঙ্গে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।





