চীনের সঙ্গে সরাসরি করিডোর হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
দেশে এখন
0

বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সরাসরি করিডোর চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে। একইসঙ্গে এর ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পণ্যবাহী ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও জানান তিনি।

আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশের রপ্তানি বাড়াতে পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই। চামড়া, জাহাজ নির্মাণ ও পাটশিল্পকে রপ্তানিযোগ্য করে গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও চাহিদা দুটোই বাড়বে।’

এদিকে, চলমান পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে শ্রমিকদের আন্দোলনে ইন্ধন দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’

এসএইচ