পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ

অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসা সেবা নিচ্ছে
স্বাস্থ্য
এখন জনপদে
1

পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ে অতন্ত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ (বুধবার, ১৩ মে ) দুপুরের পর ঈশ্বরদী মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ সকলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি বলেন, ‘শিক্ষার্থীদের অসুস্থতার খবর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমানকে জানানো হয়। দ্রুত তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হয়।’

আরও পড়ুন

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘দুপুরের পর বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। তাদের দেখে একে একে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

জেআর