
ব্যক্তিগত জমিতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর; দুই বছর পর গোপন সমঝোতার অভিযোগ
বিদ্যালয়ের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালে নির্মাণ করা হয় সীমানাপ্রাচীর। তবে প্রাচীর নির্মাণের সময় আইল সোজা করতে ব্যক্তি মালিকানাধীন প্রায় ১২ থেকে ১৩ শতাংশ জমি প্রাচীরের ভেতরে রেখেই নির্মাণকাজ সম্পন্ন করা হয়। অভিযোগ রয়েছে, জমির মালিক পক্ষের একজনকে বিদ্যালয়ে দপ্তরি পদে চাকরি দেয়ার আশ্বাসের ভিত্তিতেই এ সমঝোতা হয়েছিলো। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে সৃষ্টি হয়েছে এমনই আলোচনা-সমালোচনা।

হাওরের দুর্গম বিদ্যালয়ে এমপির পরিদর্শন; তিন বিদ্যালয়ে উপস্থিত নেই কোনো শিক্ষক
সুনামগঞ্জের মধ্যনগরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে কোনো শিক্ষকের উপস্থিত পাননি তিনি।

পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ
পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ে অতন্ত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ (বুধবার, ১৩ মে ) দুপুরের পর ঈশ্বরদী মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ সকলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে স্কুলের দেয়াল ধসে আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সালিশ বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়া মুক-বধির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব ছেড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অন্তর্বর্তী সরকারের নীতিমালায় শিক্ষার্থীদের উৎসাহ দিতেই বৃত্তি পরীক্ষা: শিক্ষা প্রতিমন্ত্রী
দীর্ঘ ১৬ বছর পর বৃত্তি পরীক্ষা ফেরায় উচ্ছ্বাস থাকলেও অসময়ে পরীক্ষায় মানসিক চাপ বাড়ছে শিক্ষার্থীদের, এমন অভিযোগ অভিভাবকদের। অন্তর্বর্তী সরকারের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের উৎসাহ দিতেই বৃত্তি পরীক্ষার আয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, আগামীতে বৃত্তি পরীক্ষার কোটা বৈষম্য নিরসন ও উপবৃত্তির অর্থ বাড়ানোর পরিকল্পনা সরকারের।

ইরানে বিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রই: মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক অনুসন্ধান
ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ১৭৫ জনকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। খোদ মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি ভুলবশত স্কুলে হামলা চালায় মার্কিন বাহিনী এবং এতে প্রাণঘাতী টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এ হামলার জবাব চেয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ভয়াবহ এ হামলাকে যুদ্ধাপরাধ বলছে ইরান।

রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু
অবশেষে রমজান মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

রোজায় নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

নিম্ন ও মাধ্যমিকে ছুটি শুরু ১৮ ফেব্রুয়ারি থেকেই: হাইকোর্টের নির্দেশ
রমজান মাস উপলক্ষে দেশের সব নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরুর তারিখ এগিয়ে এনে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম
হবিগঞ্জ শহরের শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে নানামুখী সংকটে। পর্যাপ্ত জায়গা ও শ্রেণিকক্ষের অভাবে একই কক্ষে চলছে একাধিক শ্রেণির পাঠদান। এমনকি অফিস রুমেও পড়াতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। বিদ্যালয়ের জায়গা পৌরসভার দখলে থাকায় নতুন ভবন নির্মাণও সম্ভব হচ্ছে না।

৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে
সারাদেশের ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে ৬৪টি জেলায় বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি সিটি করপোরেশন এলাকায় নির্বাচিত ৪৬টি বিদ্যালয়।