ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা
এখন জনপদে
1

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোরসালিন (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই এলাকার শফিকুল রহমানের মেয়ে।

স্থানীয়রা জানা যায়, গতকাল (বুধবার, ১৩ মে) দুপুর থেকে লামিয়া নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভুট্টা খেত শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দিলে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে সন্দেহভাজন হিসেবে মোরসালিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

জেআর