বাগেরহাটে নিখোঁজের ২৭ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাট
প্রতীকী ছবি
এখন জনপদে
0

বাগেরহাটের মোংলায় নদীতে পরে নিখোঁজের ২৭ ঘ্ণ্টা পর হোসেন মোড়ল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা নৌ পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারির পোনা নিয়ে আসার সময় মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন হোসেন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ উদ্ধার উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।

মো. হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত. মো. ইউনুস মোড়লের ছেলে। হোসেন মোড়ল পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন। তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌছে দিতেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সুলতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ।’

এএইচ