নিহত মারিয়া খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে। মারিয়া খাতুন গত পাঁচদিন আগে বেতাগার মাসকাটা গ্রামে তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়ি বেড়াতে আসে।
স্বজনরা জানান, দুপুরের দিকে সে বাইরে খেলছিল। সবার অগচোরে সে পুকুরে পরে যায়। এক পর্যায়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আমিন উদ্দিন জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’





