নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা: আড়াই বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা
অপরাধ
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম (১৯) হত্যাকাণ্ডের আড়াই বছর পরে মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। হত্যাকাণ্ডে জড়িত ৬ জন আসামি গ্রেপ্তার করেছে পিবিআই।

যার মধ্যে আজ (রোববার, ১৭ মে) একজন আসামি ও এর আগে ১৩ মে আরও এক আসামি আদালতে দোষ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- হত্যাকাণ্ডের মূল আসামী আলীগঞ্জের মো. শান্ত হোসেন, মো. আহাদ আলী, মো. রুবেল, আশিক, মো. জুম্মন, মো. জাহিদ হাসান শুভ।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, প্রযুক্তির বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ মে প্রথমে মূল আসামি মো. শান্ত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ১৪ মে রাতভর অভিযান চালিয়ে বাকী ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

গত ১৩ মে আদালতে মূল আসামী মো. শান্ত হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ আহাদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মোস্তফা কামাল রাশেদ আরও জানান, ২০২৩ সালের ৯ নভেম্বর বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলামের কাছ থেকে অপর বিকাশ ব্যবসায়ী আলী সম্রাট ৫০ হাজার টাকা বিকাশে ধার নেয়। ওই ধারের ৫০ হাজার টাকা ফেরত আনতে গেলে আলী সম্রাটের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা আতিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুকুরের পানিতে ফেলে দেয়।

এফএস