জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে এবং এ জেলার প্রতিটি উপজেলায় ভূমিসেবা মেলা উদযাপন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় সেবা বুথ স্থাপনের মাধ্যমে সেবাগ্রহীতাদের অন্যান্য সেবার পাশাপাশি আরও কিছু সেবা প্রদান করা হবে।
আরও পড়ুন:
অন্যান্য সেবাগুলোর মধ্যে রয়েছে; অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ।
এছাড়াও তাৎক্ষণিকভাবে সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ও ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করা হবে।





