গতকাল (রোববার, ১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রিয়াজ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে।
জানা যায়, তিন বন্ধু প্রাইভেট কারযোগে বদরখালীর দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে রিয়াজ গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





