উদ্বোধন শেষে মাইজদী ফায়ার স্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ।
আরও পড়ুন:
আলোচনা সভায় বক্তারা বলেন, নোয়াখালীর মাইজদী ও চৌমুহনী সহ জেলার বিভিন্ন সরকারি খাল ও পুকুর দখল হয়ে যাওয়ায় কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি নির্বাপণে পানি পেতে হিমশিম খেতে হয়। জেলার অনেক বহুতল ভবনের অগ্নি নির্বাপণের নিজস্ব কোন ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান বক্তারা।
সভায় নোয়াখালীতে অবস্থিত ফায়ার স্টেশনগুলো জনবল সংকটসহ নানাবিধ সমস্যা নিরূপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুকায়ন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
এসময় বক্তারা অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে পেশাদারি মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন।





