নাটোরে রেলের ওভারব্রীজের সঙ্গে ধাক্কায় নিহত এক যাত্রী

নিহত যাত্রীর মরদেহ
এখন জনপদে
2

নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর এক যাত্রী। আজ (বুধবার, ২৭ মে) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিলো।

আরও পড়ুন:

এসময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রীর ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লাগে এবং নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী নিহত হন। আহত হন অপর এক যাত্রী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহতের বাড়ি সেতাবগঞ্জ বলে জানায় স্টেশন মাস্টার।

এসএইচ