মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ, আহত বড় ভাই

মানিকগঞ্জ
দৌলতপুর থানা
এখন জনপদে
0

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় তার বড় ভাই ছালামও গুরুতর আহত হয়েছেন।

গতকাল (শনিবার, ৩০ মে) রাতে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) ও তাদের দুই বছরের ছেলে আসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ছালাম। বাড়িতে পৌঁছানোর পর তার ছোট ভাই ইউসুফ আলী তাকে দেশিয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন:

এলাকাবাসী জানান, ছালাম দোকান শেষ করে তার বাড়িতে আসার পরই তার ভাই ইউসুফ তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার আগেই ছালামের স্ত্রী আমিনা ও তাদের দুই বছরের ছেলেকে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে ১০টার দিকে ইউসুফ আলীকে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে তড়িঘড়ি করে চলে যেতে দেখা যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এফএস