গতকাল (শনিবার, ৩০ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
এতে জানাননো হয়, এর মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন মারা যান বলে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস, ঢাকা।
আরও পড়ুন:
অন্যদিকে, হজ চলাকালীন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া হাজিদের মধ্যে এখনো ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বছর হজ চলাকালে মোট ১৭৬ জন হাজি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া বিপুল সংখ্যক হাজি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ৯৫০ জন হাজি বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে ব্যবস্থাপত্র নিয়েছেন বলে জানা গেছে।





