বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড়ের কারণে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
ডিজিএম আব্দুস সালাম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।





