যশোরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
এখন জনপদে
0

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে নব কিশলয় স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে তারই অংশ হিসেবে আজ যশোর জেলায় বিভিন্ন সরকারি দপ্তরে এ কর্মসূচি পালন করেছে। আমরা শিক্ষার্থীদের মাঝে ঔষধি ও ফলজ গাছ বিতরণ করে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, তারা যাতে গাছ লাগান। একই সঙ্গে বিভিন্ন জেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়েও এ কর্মসূচি পালন করা হয়েছে। আশা করছি আগামী পাঁচ বছরে সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ যশোর অংশে আমরা সফলভাবে সম্পন্ন করব।’

এসময় বন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উদ্যোগে ৪০ জন কৃষকের মাঝেও লেবু ও পেয়ারার চারা বিতরণ করা হয়।

জেআর