ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহ
নিহত মাহিন শেখ
এখন জনপদে
2

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ ফুটবল উন্মদনায় গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিন শেখ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ (শুক্রবার, ১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিণা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মাহিন শেখ ও তার আরেক চাচাতো ভাই ফাহিম মিলে ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া অন্যতম দল ব্রাজিলের পতাকা টানানোর জন্য বাড়ির পাশের আমগাছে ওঠে। এসময় পতাকা টানানো বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে।

আরও পড়ুন:

এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এসময় নিচে থাকা ফাহিমের ডাকচিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে মাহিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ