পাবনায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
1

পাবনার সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামে বজ্রপাতে খুশি (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির পাশের একটি আম গাছের নিচে আম কুড়াতে যান তিনি। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত খুশি সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামের ইকরাম ডেকোরেটরের স্ত্রী বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস