চট্টগ্রামে অবৈধ বহুতল ভবনের বিরুদ্ধে সিডিএর অভিযান শুরু, ভাঙা হয়েছে ৬ ভবন

চট্টগ্রাম নগর
এখন জনপদে
0

চট্টগ্রামে অবৈধভাবে নির্মান করা বহুতল ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) নগরীর কল্পলোক আবাসিকে ভেঙ্গে দেয়া হয়েছে অন্তত ছয়টি বহুতল ভবন। একই সঙ্গে ভবন মালিকদের জরিমানা করা হয়েছে ২২ লাখ টাকা।

সিডিএ কর্তৃপক্ষ জানায়, অভিযানে অনেক অসংগতি উঠে এসেছে। চট্টগ্রামে ভবন মালিকদের ৮০ থেকে ৯০ শতাংশই সিডিএর প্লান এবং বিল্ডিং কোড অনুসরণ করে না। নকশা পাশ করে নিয়ে আসার পর নিজের ইচ্ছামতো চারপাশে ভবন বর্ধিত করেন।

বিশেষ করে সড়ক বা নালা থেকে দূরত্ব বজায় রাখা, পাশের ভবনের সঙ্গে খালি জায়গা রাখা এসব নিয়মের তোয়াক্কা করেন না। কোনো কোনো ভবন মালিক অনুমোদনের বেশি উপরের দিকে তলা নির্মাণ করছেন।

আরও পড়ুন:

বারবার সতর্ক করার পরও তারা নিয়মনীতি মানছে না বলে দাবি সিডিএর। অভিযানে এসব ভবন ভেঙ্গে দেয়ার পাশাপাশি, বিদ্যুৎ ও সেবা খাতের লাইন কেটে দেয়া হয়।

ভবন মালিকদের অভিযোগ, নির্মাণের সময় সিডিএ কর্তৃপক্ষ নজরদারি করার কথা থাকলেও, তারা সঠিক সময়ে আসেন না। এক্ষেত্রে তাদেরও দায়িত্বে গাফিলতি আছে। দেখভাল না করায় অনেকে এ সুযোগে ভবন নির্মাণ করেছেন।

এফএস