টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার, ৪ জুলাই) সকাল ১১টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়া সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এবং রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে তারা এর বিরুদ্ধে নিন্দা জানান।

আরও পড়ুন:

সমাবেশে বক্তারা বলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে হুমকি, সহিংসতার উসকানি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম এবং সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসএইচ