ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বিলম্ব ট্রেন চলাচল

লাইনচ্যুত ট্রেনের বগি
এখন জনপদে
1

পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ (সোমবার, ১৩ জুলাই) বিকাল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের (পশ্চিম অঞ্চল) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগিটি বাদে ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। বাইপাস স্টেশনের পাশ দিয়ে ঈশ্বরদী স্টেশনের মাধ্যমে সব ট্রেন চলাচল করছে। কোনো ট্রেন চলাচল বন্ধ নেই। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে ঈশ্বরদী স্টেশনের মাধ্যমে চলাচল করায় উত্তরাঞ্চলের ট্রেনের কিছুটা অতিরিক্ত সময় লাগছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জেআর