চট্টগ্রামে টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, অসুস্থ অন্তত ২০

চট্টগ্রাম
মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামীর চন্দ্রনগর এলাকায় ডিপ টিউবওয়েলের পানি পান করে এক জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত ২০ জনকে নগরীর দুটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সরবরাহকৃত পানিতে দূষণ ছড়িয়ে পড়েছে। সেই পানি পান করেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন:

তাদের বেশিরভাগই ডায়রিয়া, বমি, পেটব্যথা ও পানিশূন্যতায় ভুগছেন। চিকিৎসক জানিয়েছেন, উপসর্গ বা লক্ষণ দেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

অধিকাংশ রোগীই আশঙ্কামুক্ত। তবে কয়েকজনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানিবাহিত রোগের সংক্রমণ এড়াতে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

এফএস