ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও
প্রতীকী ছবি
এখন জনপদে
1

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। নিহত মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে।

পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এএইচ