‘মেয়েটিই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, কাজটি অনৈতিক নয়’—জামায়াত এমপি মুহাদ্দিস

সাতক্ষীরা
জামায়াত এমপি মুহাদ্দিস; গাজী নজরুল ইসলাম
এখন জনপদে
2

‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে ডেকে বসে আমরা দেখলাম, ওই মেয়েটির একটাই আবদার ছিল—“আমি অন্য কোথাও বিয়ে করব না। আমি যত দিন বাঁচবো, এমপি সাহেবের সেবা করবো”।’ মেয়েটির এই দৃঢ় ইচ্ছার মুখে তার মা-বাবা বাধ্য হয়ে নিজেদের বাড়িতেই বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু কাজটি অসামাজিক হয়েছে, অনৈতিক ছিল না। তবে এ ঘটনায় যে সামাজিক বিতর্ক তৈরি হয়েছে, সে কারণেই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং তার সংসদ সদস্য পদও বাতিলের পথে। অনৈতিক বা অসামাজিক বিষয়ে জামায়াতে ইসলামী কখনো আপস করে না।’

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও ও বিয়ে–সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গে এভাবেই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

আরও পড়ুন:

গতকাল (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সাধারণ জনগণ ও আলেম-উলামার ব্যানারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন:

এসময় এমপি গাজী নজরুল ইসলামের ঘটনাকে সাধারণ কোনো ভুল নয় উল্লেখ করে মুহাদ্দিস আব্দুল খালেক মসজিদের ইমামের উদাহরণ টেনে বলেন, ‘তিনি যে অবস্থানে আছেন, সেই পর্যায়ের একজন মানুষের কাছ থেকে এমন ভুল প্রত্যাশিত নয়। অন্য কেউ করলে হয়তো আমরা এটিকে সাধারণ ভুল হিসেবে দেখতাম। কিন্তু মসজিদের একজন ইমাম ও একজন সাধারণ ব্যক্তি যদি একই ভুল করেন, তাহলে কি ভুলের গুরুত্ব এক থাকে? থাকে না। ইমামের ক্ষেত্রে ভুলের গুরুত্ব অনেক বেশি। ঠিক তেমনি, আপনার মতো একজন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের ভুল মেনে নেয়া যায় না। তাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার সংসদ সদস্য পদও থাকবে না, সেটিও বাতিল হবে।’

আরও পড়ুন:

শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শুরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসানসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন:

আরও পড়ুন:

এনএইচ