জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর (রাজস্ব শাখা) থেকে গতকাল ( রোববার, ২৬ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে এবং একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এ আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠে।
গতকাল বিকেলে টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়,উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।
তাকে বলতে শোনা যায়, ‘উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন,আর আমি নন ক্যাডার হয়েছি।’





