আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুরে হিলির সিপি রোড ও হিলি বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
আরও পড়ুন:
তিনি জানান, খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ২টি হোটেল মালিককে ৪ হাজার টাকা ও আমদানি নিষিদ্ধ রেড ব্লু বিক্রির অপরাধে আরও তিনটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশকিছু রেড ব্লু জব্দ করে ধ্বংস করা হয়।





